Bangladesh Blog (BN)

House Shifting-এর জন্য কোন Truck নেবেন? 1 Ton vs 2 Ton House Moving Guide

Written by লালামুভ বাংলাদেশ | Aug 30, 2026, 7:16:54 AM

বাসা বদলানোর excitement একদিকে, আর Truck খোঁজার tension আরেকদিকে। কখনও সময়মতো Truck পাওয়া যায় না, কখনও ভাড়া নিয়ে চলে দীর্ঘ দরদাম, তার ওপর বৃষ্টি নামলে পুরো planning-ই এলোমেলো হয়ে যেতে পারে।এই ঝামেলাগুলো কমাতে Lalamove App থেকেই আপনার House Moving-এর প্রয়োজন অনুযায়ী Truck এবং Additional Service সহজে বুক করতে পারবেন।Pickup ও Drop-off Location দিন, মালামালের পরিমাণ অনুযায়ী Truck বেছে নিন, প্রয়োজন হলে Labor ও Floor Shifting add করুন, তারপর কয়েকটি tap-এই booking complete করুন। বাসা বদলানোর দিন Truck খুঁজে দৌড়াদৌড়ি না করে আগে থেকেই shifting-এর প্রস্তুতি করে রাখতে পারবেন।

সংক্ষেপে, House Shifting-এর জন্য কোন Truck নেবেন?

মালামাল তুলনামূলক কম হলে 7 Feet 1 Ton Truck বিবেচনা করতে পারেন। বড় furniture বা বেশি পরিমাণ মালামাল থাকলে 12 Feet 2 Ton Truck বেশি উপযোগী হতে পারে।বৃষ্টি, ধুলো বা বাইরের পরিবেশ থেকে মালামালের অতিরিক্ত protection প্রয়োজন হলে 7 Feet 1 Ton Covered Truck বিবেচনা করতে পারেন।আর বাসার floor থেকে মালামাল ওঠানো বা নামানোর জন্য সহায়তা প্রয়োজন হলে booking-এর সময় আপনার প্রয়োজন অনুযায়ী Labor ও Floor Shifting option select করুন।

এক নজরে কোন House Moving Service আপনার জন্য?

আপনার প্রয়োজন
উপযোগী Service
মালামাল কম, Labor প্রয়োজন নেই 7 Feet 1 Ton Open Truck Without Labor
মালামাল কম বা মাঝারি, Labor ও Floor Shifting প্রয়োজন 7 Feet 1 Ton Open Truck With Labor
মালামাল কম বা মাঝারি, Covered Truck প্রয়োজন 7 Feet 1 Ton Covered Truck With Labor
মালামাল বেশি বা furniture বড় 12 Feet 2 Ton Open Truck With Labor

Truck select করার সময় শুধু item-এর সংখ্যা নয়, Furniture-এর Size, Weight এবং Total Volume বিবেচনা করা গুরুত্বপূর্ণ।

Lalamove App থেকে House Moving Truck বুক করবেন যেভাবে

মাত্র ৩টি ধাপে House Moving-এর জন্য Truck বুক করতে পারবেন:

  1. Pickup এবং Drop-off Location দিন
  2. মালামালের পরিমাণ অনুযায়ী House Moving Truck select করুন
  3. Delivery Item Details, প্রয়োজনীয় Additional Service এবং Payment Option select করে Order Confirm করুন

গুরুত্বপূর্ণ

বাসা বদলের মালামাল পরিবহনের জন্য অবশ্যই Lalamove App-এর House Moving Service থেকে Truck select করুন।Regular Delivery-এর জন্য থাকা অন্য Truck option House Moving-এর জন্য প্রযোজ্য নয়।

Truck Select করার আগে দুটি বিষয় বুঝে নিন

House Moving Service বুক করার সময় Labor এবং Floor Shifting নিয়ে অনেকের confusion থাকতে পারে। তাই Truck select করার আগে দুটি বিষয় পরিষ্কারভাবে বুঝে নেওয়া ভালো।

Loading ও Unloading Assistance কী?

Loading ও Unloading বলতে Truck-এ মালামাল তুলতে এবং গন্তব্যে পৌঁছানোর পর Truck থেকে মালামাল নামাতে সহায়তা বোঝায়।কোন service-এ এই assistance কীভাবে পাওয়া যাবে, তা selected House Moving Service এবং Additional Service-এর ওপর নির্ভর করবে।Booking confirm করার আগে App-এ selected service-এর details দেখে নেওয়া ভালো।

Floor Shifting কী?

Floor Shifting select করলে Labor আপনার পুরোনো বাসার floor থেকে মালামাল নিচে নামাতে এবং নতুন বাসার নির্ধারিত floor পর্যন্ত মালামাল তুলে দিতে সহায়তা করবে।তাই আপনার বাসা যদি ground floor-এ না হয়, অথবা সিঁড়ি কিংবা lift ব্যবহার করে furniture ওঠানো-নামানো প্রয়োজন হয়, booking-এর সময় Floor Shifting প্রয়োজন কি না তা অবশ্যই বিবেচনা করুন।

আপনার জন্য কোন House Moving Truck উপযোগী?

Lalamove House Moving-এর জন্য বর্তমানে চার ধরনের Truck Service থেকে প্রয়োজন অনুযায়ী option বেছে নিতে পারবেন।নোট: নিচের item listগুলো Truck capacity বোঝানোর জন্য example হিসেবে দেওয়া হয়েছে। Furniture-এর actual size, shape এবং quantity অনুযায়ী একই Truck-এ সব item একসঙ্গে fit নাও করতে পারে। মালামাল বেশি হলে বড় Truck অথবা প্রয়োজন অনুযায়ী আলাদা trip নিতে হতে পারে।

১. 7 Feet 1 Ton Open Truck Without Labor

কম পরিমাণ মালামাল এবং এমন House Shifting-এর জন্য এই optionটি উপযোগী হতে পারে, যেখানে আলাদা Labor বা Floor Shifting প্রয়োজন নেই।এই service select করলে আপনি একটি 7 Feet 1 Ton Open Truck পাবেন।মালামাল Truck-এ তুলতে বা নামাতে সহায়তা প্রয়োজন হলে Additional Services থেকে Loading & Unloading with Driver option select করতে পারবেন।এই option-এ Floor Shifting নেই। অর্থাৎ Driver সিঁড়ি বা lift ব্যবহার করে বাসার floor থেকে মালামাল নিচে নামানো বা নিচ থেকে নতুন বাসার floor পর্যন্ত তুলে দেওয়ার দায়িত্ব নেবেন না।

কী ধরনের মালামালের জন্য উপযোগী হতে পারে?

  • ১টি ছোট খাট
  • Plastic Wardrobe
  • Mattress
  • Computer Table বা পড়ার টেবিল
  • Chair
  • বস্তা বা Luggage
  • Fan

কার জন্য ভালো?

যাদের মালামাল তুলনামূলক কম, bachelor shifting করছেন অথবা নিজেরাই floor থেকে মালামাল ওঠানো-নামানোর ব্যবস্থা করতে পারবেন, তাদের জন্য এই option টি বিবেচনা করা যেতে পারে।

২. 7 Feet 1 Ton Open Truck With Labor

কম থেকে মাঝারি পরিমাণ House Moving-এর মালামালের জন্য, যেখানে মালামাল floor থেকে নামানো এবং নতুন বাসার floor পর্যন্ত তুলতে Labor প্রয়োজন, এই option টি বেছে নিতে পারেন।এই service-এ আপনি একটি 7 Feet 1 Ton Open Truck পাবেন।আপনার মালামালের পরিমাণ অনুযায়ী Additional Services থেকে প্রয়োজনীয় Labor select করতে হবে:

  • 1 Labor with Floor Shifting
  • 2 Labor with Floor Shifting

Floor Shifting যুক্ত থাকায় selected Labor আপনার পুরোনো বাসার floor থেকে মালামাল নিচে নামানো, Truck-এ তুলে দেওয়া এবং destination-এর নির্ধারিত floor পর্যন্ত মালামাল তুলে দিতে সহায়তা করবে।

কী ধরনের মালামালের জন্য উপযোগী হতে পারে?

  • ১টি খাট
  • Small Wardrobe
  • Fridge
  • Mattress
  • Computer Table বা পড়ার টেবিল
  • Chair
  • Bookshelf
  • বস্তা বা Luggage

কার জন্য ভালো?

ছোট বাসা, bachelor shifting অথবা তুলনামূলক কম furniture থাকা House Moving-এর ক্ষেত্রে এই Truck উপযোগী হতে পারে।

৩. 7 Feet 1 Ton Covered Truck With Labor

বৃষ্টি, ধুলো বা বাইরের পরিবেশ থেকে তুলনামূলক বেশি protection প্রয়োজন এমন মালামাল পরিবহনের ক্ষেত্রে 7 Feet 1 Ton Covered Truck একটি উপযোগী option হতে পারে।এই service-এর সঙ্গে ১ জন Labor থাকে।তবে আপনার যদি বাসার floor থেকে মালামাল নামানো বা নতুন বাসার নির্দিষ্ট floor পর্যন্ত তুলে দেওয়ার প্রয়োজন হয়, তাহলে Additional Services থেকে Floor Shifting select করতে হবে।Floor Shifting select করলে Labor আপনার মালামাল পুরোনো বাসার floor থেকে নামিয়ে নতুন বাসার নির্ধারিত floor পর্যন্ত পৌঁছাতে সহায়তা করবে।

কী ধরনের মালামালের জন্য উপযোগী হতে পারে?

  • ১টি খাট
  • Small Wardrobe
  • Fridge
  • Mattress
  • Computer Table বা পড়ার টেবিল
  • Chair
  • বস্তা বা Luggage
  • Desktop Computer

কখন Covered Truck নেওয়া ভালো?

যদি আপনার এমন মালামাল থাকে যেগুলোর জন্য বৃষ্টি, ধুলো বা বাইরের পরিবেশ থেকে অতিরিক্ত protection প্রয়োজন, তাহলে Covered Truck বিবেচনা করতে পারেন।

৪. 12 Feet 2 Ton Open Truck With Labor

বেশি পরিমাণ furniture বা বড় House Moving-এর ক্ষেত্রে 12 Feet 2 Ton Open Truck বেশি উপযোগী হতে পারে।মালামালের পরিমাণ এবং প্রয়োজন অনুযায়ী Additional Services থেকে Labor select করতে পারবেন:

  • 2 Labor with Floor Shifting
  • 3 Labor with Floor Shifting
  • 4 Labor with Floor Shifting

Floor Shifting যুক্ত থাকায় selected Labor পুরোনো বাসার floor থেকে মালামাল নিচে নামানো এবং নতুন বাসার নির্ধারিত floor পর্যন্ত তুলে দিতে সহায়তা করবেন।

কী ধরনের মালামালের জন্য উপযোগী হতে পারে?

  • ২টি Medium Size খাট
  • Wardrobe
  • Mattress
  • ছোট Showcase
  • Sofa
  • বড় আলমারি
  • Dining Table
  • Fan
  • বস্তা বা Luggage
  • Chair
  • Dressing Table
  • Fridge

উপরের মালামালের সঙ্গে Truck-এ পর্যাপ্ত জায়গা থাকলে আরও কিছু item নেওয়া সম্ভব হতে পারে, যেমন:

  • AC
  • TV
  • Geyser
  • Water Filter
  • Washing Machine

তবে সব item একসঙ্গে fit করবে কি না, তা furniture-এর actual size, shape এবং মোট quantity-এর ওপর নির্ভর করবে।

কার জন্য ভালো?

মালামাল বেশি, furniture বড় অথবা ছোট Truck-এ এক trip-এ সব মালামাল নেওয়া সম্ভব হবে না মনে হলে 12 Feet 2 Ton Truck বিবেচনা করতে পারেন।

House Shifting-এর জন্য 1 Ton না 2 Ton Truck নেবেন?

সহজভাবে বললে, সিদ্ধান্ত নেওয়ার সময় শুধু কতটি item আছে সেটি না দেখে প্রতিটি furniture-এর size এবং মোট volume বিবেচনা করুন।অল্প furniture, একটি bed, ছোট wardrobe, mattress, table, chair বা luggage-এর মতো মালামালের ক্ষেত্রে 7 Feet 1 Ton Truck যথেষ্ট হতে পারে।অন্যদিকে Sofa, বড় আলমারি, Dining Table, একাধিক Bed, Fridge এবং অন্যান্য bulky furniture থাকলে 12 Feet 2 Ton Truck বেশি practical হতে পারে।মালামাল Truck-এ fit করবে কি না তা নিয়ে সন্দেহ থাকলে ছোট Truck নিয়ে ঝুঁকি নেওয়ার পরিবর্তে মালামালের মোট size ও quantity বিবেচনা করে Truck select করুন।

House Moving-এর জন্য কতজন Labor নেবেন?

Labor-এর সংখ্যা আপনার মালামালের পরিমাণ, furniture-এর size এবং Floor Shifting-এর প্রয়োজনের ওপর নির্ভর করবে।যেমন, কয়েকটি ছোট item-এর জন্য কম Labor যথেষ্ট হতে পারে। কিন্তু বড় Wardrobe, Fridge, Sofa, Dining Table বা বেশি সংখ্যক furniture থাকলে বেশি Labor প্রয়োজন হতে পারে।Booking-এর সময় আপনার প্রয়োজন অনুযায়ী available Labor option select করুন।

Packing বা Furniture খোলা-জোড়া কি Labor করবে?

না। House Moving-এর ক্ষেত্রে Labor এবং Floor Shifting মূলত মালামাল ওঠানো, নামানো এবং নির্ধারিত floor পর্যন্ত স্থানান্তরের জন্য।Furniture dismantling, assembly, electrical appliance installation, AC বা Geyser খোলা কিংবা পুনরায় installation-এর কাজ এই service-এর অন্তর্ভুক্ত নয়।Truck আসার আগেই প্রয়োজনীয় furniture ও অন্যান্য মালামাল খুলে এবং প্যাক করে প্রস্তুত রাখুন।মূল্যবান বা ভঙ্গুর item পরিবহনের আগে নিজ দায়িত্বে নিরাপদভাবে packing করে নেওয়া গুরুত্বপূর্ণ। এতে shifting-এর সময় মালামাল handle করাও সহজ হয়।

House Moving-এর ভাড়া কীভাবে জানবেন?

Local Truck খোঁজার মতো আলাদা করে Driver-এর সঙ্গে ভাড়া নিয়ে দীর্ঘ দরদাম করার পরিবর্তে Lalamove App থেকে আপনার প্রয়োজন অনুযায়ী service select করতে পারবেন।Pickup Location, Drop-off Location, selected Truck এবং Additional Service অনুযায়ী booking-এর সময় applicable fare App-এ দেখতে পারবেন।Labor বা Floor Shifting-এর মতো Additional Service select করলে সেগুলোর applicable charge-ও booking-এর সময় বিবেচিত হবে।Order Confirm করার আগে booking details এবং applicable fare ভালোভাবে দেখে নিন।

আমার মালামাল Truck-এ না ধরলে কী করব?

শুধু example item list দেখে Truck select না করে furniture-এর actual size, shape এবং মোট quantity বিবেচনা করা ভালো।মালামাল বেশি হলে ছোট Truck-এর পরিবর্তে বড় Truck নেওয়া বেশি practical হতে পারে।উদাহরণ হিসেবে, অল্প furniture-এর জন্য 7 Feet Truck যথেষ্ট হতে পারে। কিন্তু Sofa, বড় আলমারি, Dining Table, একাধিক Bed এবং অন্যান্য বড় item থাকলে 12 Feet Truck বেশি উপযোগী হতে পারে।মনে রাখবেন, একই ধরনের furniture-এর size একেক বাসায় একেক রকম হতে পারে। তাই item-এর সংখ্যা একই হলেও প্রয়োজনীয় Truck size ভিন্ন হতে পারে।

আগে থেকে House Moving Truck Schedule করা যাবে?

হ্যাঁ। আগে থেকে Order Schedule করতে চাইলে booking page থেকে: Pick-up now → Later select করুন এবং আপনার প্রয়োজনীয় সময় নির্বাচন করুন। House Moving-এর তারিখ আগে থেকেই জানা থাকলে আগে থেকে Schedule করে রাখা সুবিধাজনক হতে পারে।

 

House Moving Truck Booking নিয়ে সাধারণ প্রশ্ন

House Shifting-এর জন্য 1 Ton Truck কি যথেষ্ট?

মালামাল তুলনামূলক কম হলে 7 Feet 1 Ton Truck উপযোগী হতে পারে। তবে furniture-এর actual size, shape ও total quantity বিবেচনা করে Truck select করা উচিত।

বেশি furniture থাকলে কোন Truck নেব?

Sofa, বড় আলমারি, Dining Table, একাধিক Bed, Fridge বা বেশি সংখ্যক furniture থাকলে 12 Feet 2 Ton Truck বিবেচনা করতে পারেন।

House Moving-এর জন্য Covered Truck কখন নেওয়া ভালো?

বৃষ্টি, ধুলো বা বাইরের পরিবেশ থেকে মালামালের অতিরিক্ত protection প্রয়োজন হলে Covered Truck বিবেচনা করতে পারেন।

House Moving-এর জন্য Labor নেওয়া কি বাধ্যতামূলক?

সব service-এ Labor বাধ্যতামূলক নয়। আপনার selected House Moving Service এবং মালামাল ওঠানো-নামানোর প্রয়োজন অনুযায়ী Labor option বেছে নিন।

Floor Shifting কখন প্রয়োজন হতে পারে?

পুরোনো বা নতুন বাসা ground floor-এ না হলে এবং সিঁড়ি বা lift ব্যবহার করে furniture floor পর্যন্ত ওঠানো বা নামানো প্রয়োজন হলে Floor Shifting বিবেচনা করুন।

Truck আসার আগে কি furniture প্যাক করে রাখতে হবে?

Furniture dismantling বা packing House Moving Labor service-এর অংশ নয়। তাই Truck আসার আগেই প্রয়োজনীয় মালামাল প্রস্তুত ও নিরাপদভাবে pack করে রাখা উচিত।

House Moving-এর fare আগে থেকে দেখা যাবে?

হ্যাঁ। Pickup Location, Drop-off Location, Truck এবং selected Additional Service অনুযায়ী applicable fare Order Confirm করার আগে Lalamove App-এ দেখে নিতে পারবেন।

 

Booking Confirm করার আগে এই ৫টি বিষয় দেখে নিন

  1. House Moving category থেকেই Truck select করেছেন কি না।
  2. আপনার সব মালামালের জন্য Truck size যথেষ্ট কি না।
  3. Labor প্রয়োজন আছে কি না।
  4. Floor Shifting প্রয়োজন আছে কি না।
  5. Pickup Time, Location, Delivery Details এবং applicable fare ঠিক আছে কি না।

সঠিক Truck এবং প্রয়োজনীয় Additional Service select করলে House Moving-এর পুরো process অনেক বেশি সহজ ও গোছানো করা সম্ভব।মালামাল বেশি না কম, আগে সেটা বুঝে নিন, তারপর Truck বাছাই করুন বুদ্ধি করে! দরকার হলে সঙ্গে Labor ও Floor Shifting add করুন, আর House Moving-এর পুরো আয়োজন সেরে ফেলুন Lalamove App থেকেই। বাসা বদল হবে সহজে, মাথার ঘাম না ঝরিয়েই।