গোপনীয়তা নীতি
সর্বশেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর, ২০২৬
১. ভূমিকা
১.১ এই গোপনীয়তা নীতি (Privacy Policy) ব্যাখ্যা করে যে, লালামুভ (Lalamove) এবং এর সহযোগী প্রতিষ্ঠানসমূহ (যাদের যৌথভাবে “আমরা”, “আমাদের” এবং “লালামুভ” হিসেবে উল্লেখ করা হয়েছে) কীভাবে আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাত (process), স্থানান্তর এবং ব্যবহার করে, এবং এই ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে আপনার অধিকারসমূহ কী কী। এই গোপনীয়তা নীতির উদ্দেশ্যে, ‘লালামুভ’ বলতে সেই নির্দিষ্ট প্রতিষ্ঠানটিকে বোঝাবে যেটি আপনাকে এই গোপনীয়তা নীতি পাওয়ার তারিখে সেবা (Services) প্রদান করছে। অনুগ্রহ করে লালামুভের সকল প্রতিষ্ঠানের তালিকা এখানে দেখুন এবং অ্যাপেন্ডিক্স ১ (এলাকা বা এখতিয়ার ভিত্তিক শর্তাবলী) দেখুন, যা আপনার অবস্থানের ওপর ভিত্তি করে প্রযোজ্য হতে পারে।
১.২ এই গোপনীয়তা নীতি আপনার সেই সকল ব্যক্তিগত তথ্য সম্পর্কিত, যেই তথ্যসমূহ আপনি আমাদের ওয়েব অ্যাপ, মোবাইল অ্যাপ (যাকে একসাথে “অ্যাপ” বলা হচ্ছে) এবং আমাদের ওয়েবসাইট https://www.lalamove.com/en-bd/ ব্যবহার বা অ্যাক্সেস করার সময় আমরা সংগ্রহ করে থাকি।
১.৩ আমাদের অ্যাপ এবং ওয়েবসাইট এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যা ব্যবহারকারীদের ডেলিভারি ড্রাইভারদের সাথে যোগাযোগ করিয়ে দেয় এবং তাৎক্ষণিক ডেলিভারি ও কেনাকাটার সেবা দিতে সাহায্য করে। আমাদের সেবাগুলো মূলত প্রাপ্তবয়স্কদের জন্য। আমরা জেনেশুনে ১৮ বছরের কম বয়সী কারও (বা যে বয়সে আইনগত সক্ষমতা অর্জন করা যায়) তথ্য সংগ্রহ করি না, যদি না তার অভিভাবক আগে থেকে অনুমতি দেন। যদি অভিভাবক হিসেবে আপনি আপনার দায়িত্বে থাকা নাবালকের তথ্য আমাদের দেন, তাহলে ধরে নেওয়া হবে আপনি এই নীতির শর্তগুলো মেনে নিয়েছেন। কোনো নাবালকের তথ্য অভিভাবকের অনুমতি ছাড়া সংগ্রহ করা হয়েছে জানতে পারলে আমরা সেই তথ্য মুছে ফেলব।
১.৪ এই গোপনীয়তা নীতি নিম্নলিখিত ব্যক্তিদের (যাদের একসাথে "আপনি" বলে সম্বোধন করা হচ্ছে) তথ্যের ক্ষেত্রে প্রযোজ্য:
(ক) ভিজিটর: যারা আমাদের ওয়েবসাইট দেখেন বা অ্যাপ ডাউনলোড করেন কিন্তু ব্যবহারকারী নন।
(খ) ব্যবহারকারী: যারা (১) আমাদের সেবা নেন বা চান; (২) ওয়েবসাইট, অ্যাপ বা ফোনে যোগাযোগ করেন; (৩) প্রতিযোগিতায় অংশ নেন; অথবা (৪) আমাদের আপডেট বা ব্লগ পড়েন।
(গ) এজেন্ট: কোম্পানি গ্রাহক বা ব্যবসায়িক অংশীদারদের প্রতিনিধি, যেমন ফ্লিটের মালিক, ম্যানেজার বা অন্য প্রতিনিধি।
(ঘ) ড্রাইভার: যারা ব্যক্তিগতভাবে বা অন্য কোম্পানির মাধ্যমে আমাদের অ্যাপে সেবা দিতে আবেদন করেন, তারা শেষ পর্যন্ত নিবন্ধিত হোন বা না হোন।
১.৫ অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট, সেবা বা অ্যাপ ব্যবহারের আগে এই গোপনীয়তা নীতি পড়ে নিন।
২. ব্যক্তিগত তথ্যের উৎস
২.১ যখন আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করেন, আমাদের অ্যাপ্লিকেশন ও সেবা ব্যবহার করেন, তখন আমরা আপনার কিছু ব্যক্তিগত তথ্য চাইতে পারি। যদি আপনি প্রয়োজনীয় তথ্য প্রদান না করেন, তবে আমরা হয়তো আপনাকে আমাদের পণ্য বা সেবা দিতে পারব না বা আপনার যেকোনো জিজ্ঞাসার উত্তর দিতে সক্ষম হব না। যেমন—আপনি আমাদের ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন ব্যবহার করে ডেলিভারি সার্ভিস নাও পেতে পারেন।
২.২ আমরা নিম্নলিখিত উপায়ে ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও প্রক্রিয়া করি:
(ক) অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করার সময়, প্রতিযোগিতা, কনটেস্ট বা প্রোমোশনাল কার্যক্রমে অংশগ্রহণের সময়, আমাদের ব্লগ বা আপডেটে সাবস্ক্রাইব করার সময়, অথবা আমাদের ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন কিংবা ফোনের মাধ্যমে ফাইল বা বার্তা পাঠানোর সময় আপনি সরাসরি কিছু তথ্য প্রদান করেন। আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন আপনার ডিভাইসের এক্সটার্নাল স্টোরেজের অনুমতি চায়, যাতে আপনি আপনার ডিভাইসে ফাইল ও ছবি (যেমন পেমেন্ট রসিদ ও চ্যাট ইমেজ) সংরক্ষণ বা আপলোড করতে পারেন।
(খ) আপনি যখন আমাদের ওয়েবসাইট, সেবা ও অ্যাপ্লিকেশন ব্যবহার করেন তখন যে তথ্য তৈরি হয়। যেমন, আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করলে বা অ্যাপ্লিকেশন ব্যবহার করলে আমরা আপনার IP অ্যাড্রেস এবং ডিভাইসের তথ্য (যেমন ডিভাইসের নাম ও মডেল, অপারেটিং সিস্টেম, ম্যাক অ্যাড্রেস, IMEI, IMSI, IDFA, IDFV নম্বর, ডিভাইস ও সিম কার্ডের সিরিয়াল নম্বর, মোবাইল ও ওয়্যারলেস নেটওয়ার্কের কনফিগারেশন ও তথ্য, সেইসাথে ডিভাইসের অবস্থা ও সিস্টেম সেটিংস—যার মধ্যে ব্যাটারি/ব্যাকগ্রাউন্ড কার্যক্রম, সিস্টেম মোডের অবস্থা, সিস্টেম ভলিউম, নোটিফিকেশন অনুমতির অবস্থা এবং লোকেশন অনুমতির অবস্থা অন্তর্ভুক্ত, তবে এগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়) সংগ্রহ করতে পারি।
(গ) অন্য পক্ষের কাছ থেকে পাওয়া তথ্য (যেমন তৃতীয় পক্ষের এজেন্ট, অন্য ব্যবহারকারী, আমাদের সেবা প্রদানকারী বা ব্যবসায়িক অংশীদার)। যেমন, আমাদের এজেন্টরা ড্রাইভারদের যাচাই-বাছাই করার জন্য অতিরিক্ত তথ্য দিতে পারেন, অন্য ব্যবহারকারীরা আপনার জন্য গাড়ি বুক করার সময় আপনার নাম ও ফোন নম্বর দিতে পারেন।
২.৩ আমরা সেবা দেওয়ার জন্য ব্যবহৃত সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট (SDK) থেকেও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারি।
২.৪ ড্রাইভারদের রেফারেল প্রোগ্রাম এবং ক্যাম্পেইনে (“ড্রাইভারস প্রোগ্রাম”) অংশ নেওয়ার অনুরোধ প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্যও সংগ্রহ করা হতে পারে।
৩. আমরা কী ধরনের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি?
৩.১ আমরা নিম্নলিখিত ধরনের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি:
(ক) ভিজিটরদের কাছ থেকে:
(১) IP অ্যাড্রেস বা অন্যান্য ডিভাইস শনাক্তকারী তথ্য; এবং
(২) ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহারের তথ্য।
(খ) ব্যবহারকারীদের কাছ থেকে:
(১) নাম;
(২) ইমেইল;
(৩) ফোন নম্বর;
(৪) ঠিকানা;
(৫) আমাদের সাথে যোগাযোগের তথ্য;
(৬) IP অ্যাড্রেস বা অন্যান্য ডিভাইস শনাক্তকারী তথ্য;
(৭) পেমেন্ট ও ব্যাংকিং তথ্য;
(৮) লোকেশন;
(৯) প্রোফাইল তথ্য (লগইন, পাসওয়ার্ড, ছবি, সেভ করা রুট, ভাষার পছন্দ, পছন্দের ড্রাইভার, মতামত, রেটিং, অর্ডারের বিবরণ, ব্যবহৃত সেবার ধরন, রেফারেল তথ্য);
(১০) অ্যাপ ব্যবহারের তথ্য বা অন্যান্য প্রাসঙ্গিক তথ্য;
(১১) ডেলিভারি সামগ্রীর ছবি (যদি থাকে);
(১২) আমাদের সেবা ব্যবহার করার সময় ব্যবহারকারী কর্তৃক ফ্রি টেক্সট বক্সে স্বেচ্ছায় প্রদানকৃত ব্যক্তিগত তথ্য; এবং
(১৩) আপনাকে প্রদানকৃত বা আপনার দ্বারা অনুরোধকৃত সেবার ইতিহাস, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে (তবে এতে সীমাবদ্ধ নয়) সেবার তারিখ ও সময়, রাউটিং তথ্য, সেবার সময়কাল, চার্জ, মন্তব্য, আমাদের অ্যাপের মাধ্যমে কল, টেক্সট ও ভয়েস মেসেজের মাধ্যমে হওয়া যোগাযোগ এবং প্রযোজ্য ক্ষেত্রে সেবার সম্পূর্ণ প্রক্রিয়া সংক্রান্ত তথ্য।
(গ) এজেন্টদের কাছ থেকে:
(১) নাম;
(২) ইমেইল;
(৩) কোম্পানির নাম;
(৪) পদবি;
(৫) ফোন নম্বর;
(৬) ব্যবসার ধরন;
(৭) ঠিকানা;
(৮) যোগাযোগের রেকর্ড;
(৯) IP অ্যাড্রেস/ডিভাইস আইডি;
(১০) পেমেন্ট ও ব্যাংকিং তথ্য;
(১১) লোকেশন;
(১২) এজেন্ট প্রোফাইল তথ্য (ছবিসহ);
(১৩) অ্যাপ ব্যবহারের তথ্য; এবং
(১৪) আইডি কার্ড/জাতীয় পরিচয়পত্রের কপি ও মেয়াদ।
(ঘ) ড্রাইভারদের কাছ থেকে:
(১) নাম;
(২) ফোন নম্বর;
(৩) ইমেইল;
(৪) বাসার ঠিকানা;
(৫) যোগাযোগের রেকর্ড;
(৬) IP অ্যাড্রেস/ডিভাইস আইডি;
(৭) পেমেন্ট ও ব্যাংকিং তথ্য;
(৮) লোকেশন;
(৯) প্রোফাইল তথ্য (লগইন, পাসওয়ার্ড, নিজের ছবি, গাড়ির ছবি, ভাষার পছন্দ, মতামত, রেটিং, রেফারেল তথ্য);
(১০) অ্যাপ ব্যবহারের তথ্য;
(১১) ড্রাইভিং লাইসেন্স নম্বর ও মেয়াদ;
(১২) ফি সংগ্রহ ও পরিশোধের তথ্য;
(১৩) গাড়ির তথ্য ও ছবি;
(১৪) গাড়ির বীমার তথ্য;
(১৫) আইডি কার্ড/জাতীয় পরিচয়পত্রের কপি, নম্বর, মেয়াদ ও ছবি;
(১৬) প্রাথমিক, পর্যায়ক্রমিক অথবা বিশেষ প্রয়োজনভিত্তিক যাচাইকরণ এবং অ্যাকাউন্ট পুনরায় সক্রিয়করণের সময় প্রদানকৃত মুখমণ্ডলের ছবি এবং সংশ্লিষ্ট মুখমণ্ডল যাচাইকরণ তথ্যসমূহ;
(১৭) আপনার দ্বারা প্রদানকৃত বা আপনার নিকট অনুরোধকৃত সেবার ইতিহাস, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে (তবে এতে সীমাবদ্ধ নয়) সেবার তারিখ ও সময়, রাউটিং তথ্য, সেবার সময়কাল, চার্জ, মন্তব্য, আমাদের অ্যাপের মাধ্যমে কল, টেক্সট ও ভয়েস মেসেজের মাধ্যমে হওয়া যোগাযোগ এবং প্রযোজ্য ক্ষেত্রে সেবার সম্পূর্ণ প্রক্রিয়া সংক্রান্ত তথ্য;
(১৮) ডিভাইসের অবস্থা ও ডিভাইস সেটিংস, যার মধ্যে অনুমতিসমূহ (permissions), ভলিউম, ডিভাইস নির্মাতা (OEM) এবং নেটওয়ার্ক-সংক্রান্ত তথ্য অন্তর্ভুক্ত;
(১৯) ডিভাইসের অর্ডার-প্রাপ্তি সক্ষমতা সংক্রান্ত মেট্রিক্স (dispatch-health metrics), যার মধ্যে অনলাইনে থাকার সময় (ঘণ্টা) এবং অর্ডার গ্রহণের হার (acceptance rate) অন্তর্ভুক্ত; এবং
(২০) জন্মতারিখ।
৩.২ আপনি যখন আমাদের অ্যাপে থাকা ভয়েস/কণ্ঠস্বর মেসেজ ফিচারটি ব্যবহার করবেন, তখন আমরা সেই ভয়েস/কণ্ঠস্বর মেসেজের রেকর্ডিং এবং সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণ করতে পারি। এই ধরনের তথ্যের মধ্যে অডিও কনটেন্ট, পেছনের শব্দ এবং ট্রান্সক্রিপ্ট বা মেটাডেটার মতো সংশ্লিষ্ট তথ্য অন্তর্ভুক্ত থাকতে পারে।
৩.৩ আমরা শুধুমাত্র সেই ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি, যা এই গোপনীয়তা নীতির ৪ নং অনুচ্ছেদে উল্লেখিত উদ্দেশ্যের সাথে সম্পর্কিত ব্যবহারের জন্য যুক্তিসঙ্গতভাবে প্রয়োজন। আমরা অপ্রয়োজনীয় বা অতিরিক্ত ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি না।
৩.৪ নির্দিষ্ট পরিস্থিতিতে, কোনো সেবা অনুরোধ সম্পন্ন বা বাতিল হওয়ার পরেও, এমনকি অ্যাপ্লিকেশনের সেশন শেষ হয়ে যাওয়ার পরেও, আমরা সীমিত সময়ের জন্য চালকদের ভূ-অবস্থান সংক্রান্ত তথ্য প্রক্রিয়া করতে পারি — যখন নিরাপত্তা, পরিচালনগত, আইনি সম্মতি বা অন্যান্য বৈধ ব্যবসায়িক উদ্দেশ্যে তা প্রয়োজনীয়, এবং প্রযোজ্য আইন অনুযায়ী।
৪. আমরা কীভাবে আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করি?
৪.১ আমরা নিম্নলিখিত রূপে আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ, প্রক্রিয়া, সংকলন ও বিন্যস্ত করতে পারি:
(ক) ভিজিটর, ব্যবহারকারী এবং এজেন্টদের জন্য:
(১) প্রোফাইল তথ্য সংরক্ষণ;
(২) আমাদের সেবা ব্যবহারের মন্তব্য, রেকর্ড ও প্রতিবেদন, যার মধ্যে কাস্টমার সার্ভিসের সাথে যোগাযোগও অন্তর্ভুক্ত;
(৩) পেমেন্টের রেকর্ড;
(৪) অ্যাপ ব্যবহারের রেকর্ড, সমস্যার রিপোর্ট, প্রতিযোগিতা এবং লগইন সেশন সহ;
(৫) আপনার সরাসরি বার্তা আদান-প্রদানের ইতিহাস ও মতামত, কণ্ঠস্বরের মাধ্যমে যোগাযোগ, কথোপকথন/ভয়েস কল বা টেক্সট মেসেজ/খুদে বার্তার লিখিত রূপে রূপান্তরিত তথ্য, কল-সংক্রান্ত তথ্য, চালকদের প্রদত্ত মূল্যায়ন এবং সেবা/অর্ডার অনুরোধ বাতিল, ঝুঁকি শনাক্তকরণ ও তদন্ত-সংক্রান্ত তথ্যের রেকর্ড;
(খ) ড্রাইভারদের জন্য:
(১) প্রোফাইল তথ্য সংরক্ষণ;
(২) সেবা ব্যবহারের রেকর্ড, যার মধ্যে কাস্টমার সার্ভিস, অপারেশন, ফিল্ড এজেন্ট এবং তৃতীয় পক্ষের সাথে যোগাযোগ অন্তর্ভুক্ত;
(৩) পেমেন্টের রেকর্ড;
(৪) অ্যাপ ব্যবহারের রেকর্ড;
(৫) ব্যবহারকারী এবং প্রতিনিধিদের সাথে লাইভ চ্যাটের ইতিহাস, কণ্ঠস্বরের/ভয়েস এর মাধ্যমে যোগাযোগ এবং মতামত/প্রতিক্রিয়া সংক্রান্ত প্রতিবেদন;
(৬) ডেলিভারি ও কর্মক্ষমতার রেকর্ড;
(৭) আপনার ডিভাইস সেটিংস, ডিভাইসের অবস্থা এবং অর্ডার-প্রাপ্তি সক্ষমতা সংক্রান্ত মেট্রিক্সের (dispatch-health metrics) রেকর্ড;
(৮) গাড়ি, ড্রাইভিং লাইসেন্স, বীমা ইত্যাদির রেকর্ড; এবং
(৯) পরিচয় যাচাইকরণ সম্পর্কিত তথ্য, যা অ্যাকাউন্টধারীর পরিচয় নিশ্চিত করার উদ্দেশ্যে এবং প্রতারণা বা অনিরাপদ আচরণ প্রতিরোধ, শনাক্ত ও মোকাবিলার উদ্দেশ্যে ব্যবহৃত হয়। এই তথ্য আমাদের প্ল্যাটফর্মের নিরাপত্তা ও অখণ্ডতা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তথ্য প্রদান করতে ব্যর্থ হলে অথবা যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন না করলে আমরা আপনার অ্যাকাউন্ট যাচাই করতে অসমর্থ হতে পারি, যার ফলে সেবায় সীমিত প্রবেশাধিকার বা অ্যাকাউন্ট নিরাপত্তা-সংক্রান্ত অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
৪.২ আমরা নিম্নলিখিত উদ্দেশ্যে আপনার তথ্য ব্যবহার করি:
(ক) ভিজিটর, ব্যবহারকারী এবং এজেন্টদের জন্য:
(১) সেবা প্রদান ও রক্ষণাবেক্ষণের জন্য, যেমন:
(ক) অ্যাকাউন্ট তৈরি, হালনাগাদ ও রক্ষণাবেক্ষণ;
(খ) আপনার প্রয়োজনের উপযোগী সেবার ধরন সম্পর্কে স্বয়ংক্রিয় পরামর্শ প্রদান এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সেবার মান উন্নত করা;
(গ) পরিবহন ও ডেলিভারি সক্ষম করা;
(ঘ) ডেলিভারি ট্র্যাক করা; এবং
(ঙ) ডেলিভারি বা আমাদের সেবার জন্য পেমেন্ট প্রক্রিয়াকরণ বা সুবিধা প্রদান।
(২) আমাদের ওয়েবসাইট, সেবা বা অ্যাপ্লিকেশনের ব্যবহার পর্যবেক্ষণের জন্য, যার মধ্যে অ্যাপের মাধ্যমে চ্যাট, কল, খুদে বার্তা ও কণ্ঠস্বর বার্তা ফিচারের মাধ্যমে আদান-প্রদানকৃত যোগাযোগও অন্তর্ভুক্ত রয়েছে (যেমন আমাদের সার্ভারের সমস্যার নির্ণয়, বিজ্ঞাপন পর্যবেক্ষণ এবং ব্যবহারকারীর আচরণ বিশ্লেষণ);
(৩) আমাদের সেবার নিরাপত্তা, সুরক্ষা ও অখণ্ডতা বজায় রাখতে এবং অপরাধ ও প্রতারণা প্রতিরোধে সহায়তা করার জন্য, অথবা যখন অ্যাপের কল বা কণ্ঠস্বর বার্তা ফিচার ব্যবহার করা হয়;
(৪) অ্যাপ্লিকেশনে আপনার অভিজ্ঞতাকে ব্যক্তিগতকৃত করতে: আপনার পছন্দ ও আচরণ চিহ্নিত করে আপনার ব্যক্তিগত চাহিদা ও আগ্রহ বুঝতে এবং আরও উপযোগী সেবা দিতে। কিছু মার্কেটিং কার্যক্রমের জন্য আপনার সম্মতি প্রয়োজন হতে পারে। যেসব ক্ষেত্রে সম্মতি প্রয়োজন, সেখানে আপনার সম্মতি পেলে তবেই মার্কেটিং করা হবে। আপনি যেকোনো সময় এধরনের তথ্য না পেতে চাইলে আনসাবস্ক্রাইব করতে পারেন;
(৫) আমাদের ওয়েবসাইট, সেবা ও অ্যাপ্লিকেশন উন্নত করতে বা নতুন তৈরি করতে: আমরা নতুন বৈশিষ্ট্য ও কার্যকারিতা তৈরি, সফটওয়্যার ও ইন্টারফেস ডিজাইন উন্নত করতে এবং ত্রুটির রিপোর্ট থেকে নিরাপত্তা বৈশিষ্ট্য উন্নত করতে আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করতে পারি;
(৬) গ্রাহক সেবার জন্য: আপনার গ্রাহক সেবা অনুরোধ, ফিডব্যাক ও সহায়তার প্রয়োজনে আরও কার্যকরভাবে সাড়া দিতে;
(৭) গবেষণা ও উন্নয়নের জন্য: পণ্য উন্নয়ন ও মেশিন লার্নিংয়ে সহায়তা করতে পরীক্ষা, গবেষণা, বিশ্লেষণ করতে;
(৮) আপনার সম্পর্কে সামগ্রিক পরিসংখ্যান সংকলন ও আপনার সেবা ও অ্যাপ্লিকেশন ব্যবহার বিশ্লেষণ করতে;
(৯) মার্কেটিং নয় এমন যোগাযোগের জন্য, যেমন আমাদের অ্যাপ্লিকেশন বা সেবার পরিবর্তনের বিজ্ঞপ্তি;
(১০) আমাদের ব্যবসা পরিচালনা ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করার জন্য: আমরা আপনার ব্যক্তিগত তথ্য আমাদের ব্যবসার ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রমে ব্যবহার করতে পারি (যেমন হিসাবরক্ষণ, ঝুঁকি ব্যবস্থাপনা, তথ্য নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি কার্যক্রম, আইনানুগতা নিশ্চিতকরণ এবং রেকর্ড সংরক্ষণের উদ্দেশ্যে);
(১১) নিরাপত্তা পর্যবেক্ষণ, প্রতারণা শনাক্তকরণ ও প্রতিরোধ, বিরোধ নিষ্পত্তি, গুণগত মান নিশ্চিতকরণ, সেবার উন্নয়ন এবং আইনগত ও নিয়ন্ত্রক বাধ্যবাধকতা পালনসহ বিভিন্ন উদ্দেশ্যে আমাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে আদান-প্রদানকৃত যোগাযোগ (যার মধ্যে কল রেকর্ডিং, কণ্ঠস্বর বার্তা এবং খুদে বার্তা অন্তর্ভুক্ত) রেকর্ড, পর্যালোচনা, বিশ্লেষণ ও প্রক্রিয়াকরণের জন্য;
(১২) আইনি প্রক্রিয়া বা নিয়ন্ত্রক, সরকারি সংস্থা ও আনুষ্ঠানিক তদন্তের প্রয়োজনে, বা আমাদের আইনি বাধ্যবাধকতা পালনে; এবং
(১৩) প্রযোজ্য আইন অনুযায়ী এবং এই গোপনীয়তা নীতির অনুচ্ছেদ ১৪ অনুসারে আপনার সম্মতি পেয়ে সরাসরি মার্কেটিংয়ের জন্য।
(খ) ড্রাইভারদের ক্ষেত্রে:
(১) সেবা প্রদান ও রক্ষণাবেক্ষণের জন্য, যেমন:
(ক) আপনার নিবন্ধিত অ্যাকাউন্ট তৈরি, হালনাগাদ ও রক্ষণাবেক্ষণ;
(খ) পরিবহন, অর্ডার ও ডেলিভারি সক্ষম করা ও বিজ্ঞপ্তি দেওয়া;
(গ) ডেলিভারি ট্র্যাক করা; এবং
(ঘ) ডেলিভারি বা আমাদের সেবার জন্য পেমেন্ট প্রক্রিয়াকরণ বা সুবিধা প্রদান।
(২) আমাদের সেবা, অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইটের ব্যবহার পর্যবেক্ষণের জন্য, যার মধ্যে অ্যাপের মাধ্যমে চ্যাট, কল, খুদে বার্তা ও কণ্ঠস্বর বার্তা ফিচারের মাধ্যমে আদান-প্রদানকৃত যোগাযোগও অন্তর্ভুক্ত রয়েছে (যেমন আমাদের সার্ভারের সমস্যার নির্ণয়, বিজ্ঞাপন পর্যবেক্ষণ এবং ব্যবহারকারীর আচরণ বিশ্লেষণ);
(৩) আমাদের সেবার নিরাপত্তা, সুরক্ষা ও অখণ্ডতা বজায় রাখা এবং অপরাধ ও প্রতারণা প্রতিরোধে সহায়তা করার জন্য, যেমন চালকদের যাচাই-বাছাই করা, অথবা যখন অ্যাপের কল বা কণ্ঠস্বর বার্তা ফিচার ব্যবহার করা হয়;
(৪) ড্রাইভারদের অ্যাকাউন্ট, পরিচয় বা নিরাপত্তা প্রয়োজনীয়তার সম্মতি যাচাই করতে: আপনার অ্যাকাউন্ট, পরিচয় ও/বা নিরাপত্তা রক্ষার জন্য আমরা আইডি কার্ডের ছবি, প্রোফাইল ছবি ও আপনার দেওয়া ছবি প্রক্রিয়া করতে পারি। কিছু অঞ্চলে, আমরা ড্রাইভারদের অ্যাকাউন্টে অননুমোদিত বা অবৈধ প্রবেশ রোধে মুখ শনাক্তকরণ প্রযুক্তিও ব্যবহার করতে পারি;
(৫) অ্যাপ্লিকেশনে আপনার অভিজ্ঞতাকে ব্যক্তিগতকৃত করতে: আপনার পছন্দ ও আচরণ চিহ্নিত করে আপনার ব্যক্তিগত চাহিদা ও আগ্রহ বুঝতে এবং আরও উপযোগী সেবা দিতে। কিছু মার্কেটিং কার্যক্রমের জন্য আপনার সম্মতি প্রয়োজন হতে পারে। যেসব ক্ষেত্রে সম্মতি প্রয়োজন, সেখানে আপনার সম্মতি পেলে তবেই মার্কেটিং করা হবে। আপনি যেকোনো সময় এধরনের তথ্য না পেতে চাইলে আনসাবস্ক্রাইব করতে পারেন;
(৬) আমাদের ওয়েবসাইট, সেবা ও অ্যাপ্লিকেশন উন্নত করতে বা নতুন তৈরি করতে: নতুন বৈশিষ্ট্য ও কার্যকারিতা তৈরি, সফটওয়্যার ও ইন্টারফেস ডিজাইন উন্নত করতে এবং ত্রুটির রিপোর্ট থেকে নিরাপত্তা বৈশিষ্ট্য উন্নত করতে আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করতে পারি;
(৭) আপনার অর্ডার গ্রহণের হার উন্নত করতে সহায়তার উদ্দেশ্যে, আপনি যখন ডায়াগনস্টিকস (সমস্যা নির্ণয়) ফিচার ব্যবহার করেন অথবা আপনি অনলাইনে থাকাকালীন ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়, তখন আপনার অ্যাকাউন্ট ও ডিভাইসে ডায়াগনস্টিকস পরিচালনা করার জন্য;
(৮) গ্রাহক সেবার জন্য: আপনার গ্রাহক সেবা অনুরোধ, ফিডব্যাক ও সহায়তার প্রয়োজনে আরও কার্যকরভাবে সাড়া দিতে;
(৯) গবেষণা ও উন্নয়নের জন্য: পণ্য উন্নয়ন ও মেশিন লার্নিংয়ে সহায়তা করতে পরীক্ষা, গবেষণা, বিশ্লেষণ করতে;
(১০) আপনার সম্পর্কে সামগ্রিক পরিসংখ্যান সংকলন এবং আপনার সেবা, অ্যাপ্লিকেশন ব্যবহার ও ডেলিভারি বিশ্লেষণ করতে, ড্রাইভার প্রদত্ত সেবার কর্মক্ষমতার মেট্রিক্সসহ;
(১১) মার্কেটিং নয় এমন যোগাযোগের জন্য, যেমন আমাদের অ্যাপ্লিকেশন বা সেবা সংক্রান্ত পরিবর্তনের নোটিশ প্রদানে;
(১২) আমাদের ব্যবসা পরিচালনা ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করার জন্য: আমরা আপনার ব্যক্তিগত তথ্য আমাদের ব্যবসার ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রমে ব্যবহার করতে পারি (যেমন হিসাবরক্ষণ, ঝুঁকি ব্যবস্থাপনা, তথ্য নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি কার্যক্রম, আইনানুগতা নিশ্চিতকরণ এবং রেকর্ড সংরক্ষণের উদ্দেশ্যে);
(১৩) আইনি প্রক্রিয়া বা নিয়ন্ত্রক, সরকারি সংস্থা ও আনুষ্ঠানিক তদন্তের প্রয়োজনে, বা আমাদের আইনি বাধ্যবাধকতা পালনে;
(১৪) প্রযোজ্য আইন অনুযায়ী আপনার সম্মতি গ্রহণ সাপেক্ষে এবং এই গোপনীয়তা নীতির ১৪ নং অনুচ্ছেদে বর্ণিত বিধান অনুযায়ী সরাসরি বিপণনের উদ্দেশ্যে;
(১৫) চালকদের সুবিধা প্রদান করার জন্য, যার মধ্যে বীমা ক্রয় অন্তর্ভুক্ত রয়েছে;
(১৬) আমাদের বাণিজ্যিক কার্যক্রমসমূহ পরিচালনা ও গতিশীল করা; প্ল্যাটফর্মের মধ্যস্থতাকারী প্রক্রিয়া বা নিয়মসমূহ এড়িয়ে যাওয়ার (ফাঁকি দেওয়ার) প্রচেষ্টাগুলোকে চিহ্নিত ও প্রতিরোধ করা; আমাদের সেবাসমূহ উন্নত করা; অভ্যন্তরীণ বিশ্লেষণ (internal analyses) পরিচালনা করা; জালিয়াতি বা ফ্রড প্রতিরোধ ও তদন্ত করা; প্ল্যাটফর্মের নিয়মাবলীর পরিপালন যাচাই করা এবং প্ল্যাটফর্মের অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষা করার উদ্দেশ্যে বৈধ স্বার্থের (legitimate interests) খাতিরে; তবে শর্ত থাকে যে, এই ধরনের স্বার্থ যেন তথ্য-সংশ্লিষ্ট ব্যক্তি বা ডেটা সাবজেক্টদের মৌলিক অধিকার ও স্বাধীনতার ওপর হস্তক্ষেপ বা তা ক্ষুণ্ন না করে; এবং
(১৭) প্রাসঙ্গিক আইন অনুযায়ী আইনি বাধ্যবাধকতা এবং নিয়ন্ত্রক সংস্থার (regulatory duties) দায়িত্বসমূহ পরিপালনের লক্ষ্যে, আপনার দ্বারা আমাদের সেবা (Services) এবং অ্যাপ্লিকেশনগুলোর (Applications) ব্যবহার পর্যবেক্ষণ ও রিপোর্ট করার জন্য।
৪.৩ এই নীতিতে উল্লিখিত নেই এমন কোনো উদ্দেশ্যে আপনার তথ্য ব্যবহার করতে চাইলে আমরা আপনাকে জানাব, প্রযোজ্য ক্ষেত্রে আপনার পূর্বসম্মতি নেব এবং নিশ্চিত করব যে আপনার ব্যক্তিগত তথ্যের ব্যবহার প্রযোজ্য আইন মেনে হচ্ছে।
৪.৪ নিম্নলিখিত এক বা একাধিক কারণে আমরা উপরোক্ত উপায়ে আপনার তথ্য ব্যবহার করতে পারি:
(১) আমরা আপনার সম্মতি পেয়েছি;
(২) আপনার সাথে আমাদের চুক্তিগত বাধ্যবাধকতা পালনের জন্য তা প্রয়োজন;
(৩) আমাদের আইনি দায়িত্ব ও নিয়ন্ত্রক বাধ্যবাধকতা পালনের জন্য তা প্রয়োজন;
(৪) আমাদের বৈধ বা ন্যায্য স্বার্থের জন্য তা প্রয়োজন;
(৫) জনস্বাস্থ্য-সংক্রান্ত ঘটনায় সাড়া দিতে বা ব্যক্তির জীবন-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্বার্থ রক্ষা করতে তা প্রয়োজন; অথবা
(৬) প্রযোজ্য আইন অনুমোদিত অন্যান্য বৈধ ভিত্তি রয়েছে।
৪.৫ সব দেশের তথ্য সুরক্ষা আইন একরকম নয়, তাই অনুচ্ছেদ ৪.৪-এ উল্লিখিত সব আইনি ভিত্তি সব এখতিয়ারে প্রযোজ্য নাও হতে পারে (যেমন, কিছু এখতিয়ারে বৈধ স্বার্থ আইনি ভিত্তি হিসেবে অনুমোদিত নয়)। আমরা আপনার এখতিয়ারের প্রযোজ্য আইন অনুমোদিত আইনি ভিত্তি অনুযায়ী আপনার তথ্য প্রক্রিয়া করব।
৪.৬ আপনার পূর্বসম্মতি বা প্রযোজ্য আইন অনুমোদিত অন্য কোনো বৈধ ভিত্তি ছাড়া আমরা আপনার ব্যক্তিগত তথ্য কোনো তৃতীয় পক্ষের নিজস্ব সরাসরি মার্কেটিংয়ের উদ্দেশ্যে বিক্রি, বিনিময়, শেয়ার, স্থানান্তর বা প্রদান করব না।
৫. ব্যক্তিগত তথ্য শেয়ার ও প্রকাশ
৫.১ আমাদের সেবা প্রদানের জন্য আপনার কিছু ব্যক্তিগত তথ্য অন্য ব্যবহারকারীদের সাথে শেয়ার করতে হয়। এর মধ্যে রয়েছে:
(ক) ডেলিভারি সম্পন্ন করার জন্য, ডেলিভারি শুরু হওয়ার পর ড্রাইভারদের সাথে ব্যবহারকারী বা এজেন্টদের পূর্ণ নাম, ফোন নম্বর, ফ্রি টেক্সট বক্সে স্বেচ্ছায় দেওয়া ব্যক্তিগত তথ্য এবং পিক-আপ বা ডেলিভারির স্থান শেয়ার করা;
(খ) ডেলিভারি সম্পন্ন করার জন্য, ডেলিভারি শুরু হওয়ার পর ব্যবহারকারী বা এজেন্টদের সাথে ড্রাইভারের নাম, ফোন নম্বর, প্রোফাইল তথ্য, গাড়ির তথ্য, গাড়ির ছবি এবং অবস্থান শেয়ার করা;
(গ) আপনি যদি কোনো ফ্লিটের সদস্য হন, তাহলে আপনার ব্যক্তিগত তথ্য (যেমন নাম, ফোন নম্বর, ড্রাইভার প্রোফাইল তথ্য, সেবা ও অ্যাপ ব্যবহারের রেকর্ড, পেমেন্টের রেকর্ড, গাড়ির তথ্য) ফ্লিটের মালিক বা ম্যানেজারের সাথে শেয়ার করা হবে;
(ঘ) ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, যাতে নাম, ফোন নম্বর, পিক-আপ এবং ড্রপ-অফ লোকেশন এবং প্রয়োজনে জিওলোকেশন অন্তর্ভুক্ত রয়েছে, তা একটি রাইড অনুরোধ শুরু হওয়ার পর রাইড সম্পন্ন করার উদ্দেশ্যে শেয়ার করা হতে পারে; এবং
(ঙ) ড্রাইভারের ব্যক্তিগত তথ্য, যাতে নাম, ফোন নম্বর, ড্রাইভার প্রোফাইল তথ্য, গাড়ির তথ্য, ড্রাইভিং পারমিট তথ্য, রাউটিং তথ্য, রেটিং এবং প্রয়োজনে জিওলোকেশন অন্তর্ভুক্ত রয়েছে, তা একটি রাইড অনুরোধ শুরু হওয়ার পর রাইড সম্পন্ন করার উদ্দেশ্যে শেয়ার করা হতে পারে।
আপনি যখন চালক, ব্যবহারকারী বা প্রতিনিধিদের নিকট আপনার ব্যক্তিগত তথ্য প্রকাশ করবেন, তখন আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি বুঝতে ও স্বীকার করতে সম্মত হচ্ছেন যে, যেসব অন্যান্য ব্যবহারকারীর সাথে আপনি আপনার ব্যক্তিগত তথ্য আদান-প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন, তাদের কার্যক্রম আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা এই গোপনীয়তা নীতির আলোকে আমাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে সংঘটিত যোগাযোগ এবং আদান-প্রদানকৃত তথ্য (যার মধ্যে অ্যাপের মাধ্যমে চ্যাট, কল, খুদে বার্তা ও কণ্ঠস্বর বার্তা ফিচার অন্তর্ভুক্ত) পর্যবেক্ষণ, রেকর্ড এবং বিশ্লেষণ করতে পারি। অতএব, আপনি বুঝতে ও স্বীকার করতে সম্মত হচ্ছেন যে, অন্যান্য ব্যবহারকারীদের সাথে আদান-প্রদান বা শেয়ারকৃত আপনার ব্যক্তিগত তথ্য অননুমোদিত ব্যক্তিদের দ্বারা পর্যালোচিত হবে না—এমন কোনো নিশ্চয়তা আমরা প্রদান করি না এবং করতে পারি না। আপনি আরও স্বীকার করছেন যে, সেবা সম্পন্ন হওয়ার পরও যেসব ব্যবহারকারীর সাথে আপনি ব্যক্তিগত তথ্য শেয়ার করেছেন, তারা সেই তথ্য অ্যাক্সেস করতে সক্ষম হতে পারেন। উদাহরণস্বরূপ, সংশ্লিষ্ট ব্যবহারকারী এমন লেনদেনের রেকর্ড দেখতে পারেন, যেখানে আপনার ব্যক্তিগত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।
৫.২ আমরা নিম্নলিখিত পক্ষগুলোর সাথেও আমাদের ওয়েবসাইট, সেবা, অ্যাপ্লিকেশন প্রদান বা আইনি কারণে আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করতে পারি:
(ক) আমাদের কর্মচারী, কর্মকর্তা বা স্বাধীন পরামর্শক;
(খ) আমাদের নিরীক্ষক এবং বাহ্যিক আইনি ও আর্থিক উপদেষ্টা;
(গ) আমাদের সরবরাহকারী, ব্যবসায়িক অংশীদার, তথ্য প্রক্রিয়াকারক এবং উপ-ঠিকাদার, যার অন্তর্ভুক্ত:
(১) আইটি সেবা ও সফটওয়্যার সরবরাহকারী;
(২) পেমেন্ট প্রক্রিয়াকারক ও সহায়তাকারী;
(৩) ক্লাউড প্ল্যাটফর্ম সেবা প্রদানকারী;
(৪) ক্লাউড স্টোরেজ প্রদানকারী;
(৫) তথ্য বিশ্লেষণ প্রদানকারী;
(৬) গবেষণা অংশীদার;
(৭) আমাদের বিজ্ঞাপন ও প্রচার তৈরিকারী মার্কেটিং ও বিজ্ঞাপন এজেন্সি;
(৮) পটভূমি যাচাই ও পরিচয় যাচাইকারী;
(৯) আমাদের ওয়েবসাইট ও অ্যাপের নিরাপত্তা বাড়াতে সহায়তাকারী ভেন্ডর;
(১০) গ্রাহক সেবা প্রদানকারী;
(১১) টেলিযোগাযোগ সেবা এবং নম্বর গোপনকরণ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ;
(১২) কল রেকর্ডিং, কণ্ঠস্বর/ভয়েস লিখিত রূপান্তর এবং কণ্ঠস্বর/ভয়েস বিশ্লেষণকারী সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ;
(১৩) ঝুঁকি শনাক্তকরণ, প্রতারণা প্রতিরোধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা / মেশিন লার্নিংভিত্তিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ;
(ঘ) আমাদের বীমাকারী ও ব্যাংকার এবং ড্রাইভারদের বীমাকারী;
(ঙ) যেকোনো নিয়ন্ত্রক বা সরকারি সংস্থা, যাদের কাছে প্রযোজ্য আইনের প্রয়োজনে তথ্য প্রকাশ ও/বা প্রতিবেদন দাখিল করতে আমরা বাধ্য;
(চ) আমাদের সহযোগী প্রতিষ্ঠান: আমাদের সেবা প্রদান বা আমাদের পক্ষে তথ্য প্রক্রিয়াকরণে সহায়তার জন্য আমরা আমাদের সাবসিডিয়ারি, মূল কোম্পানি ও অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের সাথে ব্যক্তিগত তথ্য শেয়ার করি;
(ছ) যেকোনো প্রযোজ্য ব্যক্তি, যদি আমরা মনে করি প্রযোজ্য আইন, আইনি প্রক্রিয়া, সরকারি অনুরোধ বা নিরাপত্তার কারণে তা প্রয়োজন। এর মধ্যে অপরাধ/প্রতারণা প্রতিরোধ ও সুরক্ষার উদ্দেশ্যে অন্য কোম্পানি বা সংস্থার সাথে আপনার ব্যক্তিগত তথ্য আদান-প্রদান অন্তর্ভুক্ত;
(জ) মনোনীত আইন প্রয়োগকারী সংস্থা/কর্মকর্তা এবং সরকারি কর্তৃপক্ষ, যখন আপনি ইমার্জেন্সি বাটন ক্লিক করবেন;
(ঝ) মনোনীত তৃতীয় পক্ষ, যখন একজন যাত্রী রাইডের তথ্য শেয়ার করার ফিচার ব্যবহার করেন; অথবা
(ঞ) অন্য কোনো কোম্পানি, যার সাথে আমাদের ব্যবসার সম্পূর্ণ বা আংশিক একত্রীকরণ, কোম্পানির সম্পদ বিক্রয়, পুনর্গঠন বা পুনর্বিন্যাস, অর্থায়ন বা অধিগ্রহণের বিষয়ে সংযোগ রয়েছে বা আলোচনা চলছে।
৫.৩ এই গোপনীয়তা নীতির অনুচ্ছেদ ৫.২-এ উল্লিখিত তৃতীয় পক্ষের সাথে আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে আমরা নিশ্চিত করব যে তারা (প্রযোজ্য ক্ষেত্রে) গোপনীয়তা রক্ষার দায়বদ্ধতায় আবদ্ধ।
৫.৪ আমরা এই গোপনীয়তা নীতির অনুচ্ছেদ ৫.২-এ বর্ণিত পক্ষ ব্যতীত অন্য কারও সাথেও আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করতে পারি। এই ধরনের পরিস্থিতিতে, আমরা আপনাকে জানাব এবং প্রযোজ্য আইন অনুযায়ী প্রয়োজন হলে আগে আপনার সম্মতি নেব।
৫.৫ আমরা কোনো তৃতীয় পক্ষের কাছে আপনার ব্যক্তিগত তথ্য বিক্রি করি না এবং আইন অনুমোদিত সীমার মধ্যে শুধুমাত্র ব্যক্তিগত তথ্যের ন্যায্য ও বৈধ ব্যবহারের নিশ্চয়তা দিই।
৬. আন্তর্জাতিক তথ্য স্থানান্তর
৬.১ আমাদের ব্যবসা বিশ্বব্যাপী এবং আমাদের কার্যক্রম সারা বিশ্বে ছড়িয়ে আছে। ফলে আমরা বিশ্বব্যাপী ভিত্তিতে ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও স্থানান্তর করি। এর অর্থ হলো আপনার ব্যক্তিগত তথ্য আপনার দেশ/অঞ্চলের বাইরে স্থানান্তর করা হতে পারে। আমরা নিশ্চিত করব যে এই ধরনের স্থানান্তর এই গোপনীয়তা নীতি অনুযায়ী এবং প্রযোজ্য আইন মেনে হয়। যেখানে প্রযোজ্য আইন অনুযায়ী প্রয়োজন, সেখানে আমরা নিশ্চিত করব যে আপনার দেশ/অঞ্চলের বাইরে স্থানান্তরিত ব্যক্তিগত তথ্য প্রযোজ্য আইনের অধীনে তুলনীয় মানের সুরক্ষা পাবে, এবং প্রযোজ্য আইন অনুযায়ী প্রয়োজন হলে বিদেশি প্রাপকের কাছ থেকে অনুরূপ প্রতিশ্রুতি নেব।
৬.২ আরও তথ্যের জন্য, অনুগ্রহ করে নিচের "যোগাযোগ" বিভাগে দেওয়া বিবরণ ব্যবহার করে আমাদের সাথে যোগাযোগ করুন।
৭. ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা
৭.১ আপনার ব্যক্তিগত তথ্য পাওয়ার পর, প্রযোজ্য আইন অনুযায়ী আমরা সব ধরনের যুক্তিসঙ্গত পদক্ষেপ ও নিরাপত্তা ব্যবস্থা নেব। এর মাধ্যমে নিশ্চিত করব যে আপনার ব্যক্তিগত তথ্য নিরাপদে সংরক্ষিত আছে এবং আমরা ও আমাদের তথ্য প্রক্রিয়াকারীরা অননুমোদিত বা দুর্ঘটনাজনিত প্রবেশ, প্রক্রিয়াকরণ, মোছা, হারানো বা ব্যবহার থেকে তা রক্ষা করছি।
৭.২ আপনার ব্যক্তিগত তথ্য গোপনীয় ও সুরক্ষিত রাখা হবে। শুধুমাত্র এই গোপনীয়তা নীতিতে উল্লিখিত উদ্দেশ্যে এবং "জানা প্রয়োজন" ভিত্তিতে এই তথ্য প্রকাশ করা হবে।
৭.৩ যদি আমরা আপনার ব্যক্তিগত তথ্য অন্য তথ্য প্রক্রিয়াকারীদের কাছে আউটসোর্স করি, তাহলে চুক্তি ও অন্যান্য উপায়ে নিশ্চিত করব যে তারা এই গোপনীয়তা নীতি মেনে চলছে।
৭.৪ আপনার প্রদত্ত ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য আমরা শিল্প মানদণ্ড অনুযায়ী প্রাতিষ্ঠানিক, শারীরিক ও প্রযুক্তিগত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকতে পারে SSL সার্টিফিকেট স্বাক্ষর, TLS এনক্রিপশন এবং হ্যাশড পাসওয়ার্ড সংরক্ষণ।
৭.৫ আপনার অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড গোপন রাখার দায়িত্ব আপনার। আপনি কোনো তৃতীয় পক্ষের কাছে আপনার অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড প্রকাশ করবেন না। যদি আপনি মনে করেন আপনার পাসওয়ার্ড বা তথ্য অনিরাপদ, অনুগ্রহ করে অবিলম্বে আমাদের জানান।
৭.৬ ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদান সম্পূর্ণ নিরাপদ নয়। যদিও আমরা আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য নিরাপত্তা ব্যবস্থা নিই, তবুও অ্যাপ্লিকেশনে প্রেরিত তথ্যের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারি না এবং এর ঝুঁকি আপনাকে নিতে হবে।
৮. ব্যক্তিগত তথ্য সংরক্ষণ
৮.১ এই গোপনীয়তা নীতির ৪ নম্বর অনুচ্ছেদে উল্লিখিত উদ্দেশ্য পূরণের জন্য যতটুকু সময় প্রয়োজন, তার বেশি সময় আপনার ব্যক্তিগত তথ্য রাখা হবে না। তবে প্রযোজ্য আইনে অন্যভাবে প্রয়োজন বা অনুমোদিত হলে ভিন্ন হতে পারে।
৮.২ যদি আপনার নিবন্ধিত অ্যাকাউন্টে তিন বছরের বেশি সময় ধরে কোনো প্রবেশ না হয় বা আপনার অনুরোধে আমরা আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দিই, তাহলে এই গোপনীয়তা নীতির ৪ নম্বর অনুচ্ছেদে উল্লিখিত উদ্দেশ্য পূরণের জন্য যতক্ষণ প্রয়োজন বা প্রযোজ্য আইন অনুযায়ী যতক্ষণ অনুমোদিত, ততক্ষণ আমরা আপনার ব্যক্তিগত তথ্য রাখব। আমাদের চুক্তিগত বা আইনি দায়িত্ব পালনের জন্য প্রয়োজন হলে, বা আপনি সম্মতি দিলে আমরা আরও দীর্ঘ সময় আপনার ব্যক্তিগত তথ্য রাখতে পারি।
৮.৩ সংরক্ষণের সময়সীমা শেষ হলে আমরা নিশ্চিত করব যে আপনার ব্যক্তিগত তথ্য, অ্যাপ-সংক্রান্ত সব তথ্য এবং অ্যাকাউন্ট-সংক্রান্ত তথ্য মুছে ফেলা হবে। আপনার ব্যক্তিগত তথ্য সম্বলিত কোনো কাগজপত্র থাকলে, সেগুলো এমনভাবে নষ্ট করা হবে যাতে গোপনীয়তা ও নিরাপত্তা বজায় থাকে।
৮.৪ আমরা নিশ্চিত করব যে আমাদের তথ্য প্রক্রিয়াকারীরা শুধুমাত্র এই গোপনীয়তা নীতির ৪ নম্বর অনুচ্ছেদে উল্লিখিত উদ্দেশ্য পূরণের জন্য প্রয়োজনীয় সময় পর্যন্তই আপনার ব্যক্তিগত তথ্য রাখবে। উক্ত উদ্দেশ্যের জন্য আর প্রয়োজন না হলে তারা ব্যক্তিগত তথ্য মুছে ফেলবে, যদি না প্রযোজ্য আইনে এটি নিষিদ্ধ হয়।
৯. আপনার অধিকারসমূহ
৯.১ আমরা আপনার ব্যক্তিগত তথ্যের ওপর আপনার আইনি অধিকারকে সম্মান করি। নিচে আপনার আইনি অধিকার এবং এই অধিকার রক্ষায় আমাদের পদক্ষেপগুলো তালিকাভুক্ত করা হলো। সব দেশের তথ্য সুরক্ষা আইন একরকম নয়, তাই এই সব অধিকার সব এলাকায় প্রযোজ্য নাও হতে পারে।
(ক) আপনার ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণ সম্পর্কে জানার অধিকার এবং আমাদের কাছে থাকা আপনার ব্যক্তিগত তথ্য দেখার অধিকার;
(খ) আপনার ব্যক্তিগত তথ্য ভুল বা অসম্পূর্ণ হলে তা সংশোধনের অনুরোধ করার অধিকার;
(গ) নির্দিষ্ট পরিস্থিতিতে আপনার ব্যক্তিগত তথ্য মুছে ফেলা, ব্লক করা বা বেনামী করার অনুরোধের অধিকার। তবে মনে রাখবেন, এমন পরিস্থিতি থাকতে পারে যেখানে আপনি তথ্য মুছে ফেলা, ব্লক করা বা বেনামী করতে চাইলেও আমরা আইনগতভাবে তা রাখার অধিকারী;
(ঘ) কিছু ক্ষেত্রে, কিছু ব্যক্তিগত তথ্য একটি কাঠামোগত, সাধারণভাবে ব্যবহৃত এবং মেশিন-পাঠযোগ্য ফরম্যাটে পাওয়ার অধিকার এবং/অথবা প্রযুক্তিগতভাবে সম্ভব হলে এই তথ্য একটি তৃতীয় পক্ষের কাছে পাঠানোর অনুরোধ করার অধিকার। এই অধিকার শুধুমাত্র সেই ব্যক্তিগত তথ্যের ক্ষেত্রে প্রযোজ্য যা আপনি আমাদের দিয়েছেন;
(ঙ) আপনার ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণে আপনার সম্মতি প্রত্যাহার করার অধিকার। তবে মনে রাখবেন, আমাদের কাছে অন্য বৈধ কারণ (সম্মতি ছাড়া) থাকলে আমরা আপনার ব্যক্তিগত তথ্য প্রক্রিয়া করতে পারি। যেমন, আইনি বাধ্যবাধকতা মেনে চলার জন্য আমাদের আপনার ব্যক্তিগত তথ্য রাখা প্রয়োজন হতে পারে;
(চ) সম্মতি প্রত্যাখ্যানের সম্ভাবনা এবং এর ফলাফল সম্পর্কে জানার অধিকার। যখন ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণের আইনি ভিত্তি হিসেবে সম্মতি ব্যবহার করা হয়, তখন আপনার সম্মতি প্রত্যাখ্যানের সম্ভাবনা এবং এর ফলাফল সম্পর্কে জানার অধিকার আছে;
(ছ) নির্দিষ্ট পরিস্থিতিতে আপত্তি জানানোর অধিকার এবং আপনার ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণ সীমিত করার অনুরোধের অধিকার। এমন পরিস্থিতি থাকতে পারে যেখানে আপনি আপত্তি করেছেন বা সীমিত করতে বলেছেন, কিন্তু আমরা আইনগতভাবে প্রক্রিয়াকরণ চালিয়ে যাওয়ার এবং/অথবা সেই অনুরোধ প্রত্যাখ্যান করার অধিকারী;
(জ) আমাদের সংগ্রহ করা আপনার ব্যক্তিগত তথ্যের ইতিহাস জানতে চাওয়ার অধিকার;
(ঝ) শুধুমাত্র স্বয়ংক্রিয় প্রক্রিয়াকরণের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তের অধীন না হওয়ার অধিকার; এবং
(ঞ) আমরা আপনার কোনো অধিকার লঙ্ঘন করেছি বলে মনে করলে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করার অধিকার।
৯.২ আপনি কীভাবে আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারেন তা নিশ্চিত করতে আমরা উপযুক্ত প্রযুক্তিগত ব্যবস্থা নেব। আপনার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টের মাধ্যমে কিছু অধিকার প্রয়োগ ছাড়াও, নিচের "যোগাযোগ" বিভাগে দেওয়া ঠিকানায় আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার সব অধিকার প্রয়োগ করতে পারেন।
১০. অ্যাকাউন্ট নিরাপত্তা ব্যবস্থাপনা ব্যবস্থা
১০.১ পাসওয়ার্ড এবং অ্যাকাউন্ট নিরাপত্তা
আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা এবং প্ল্যাটফর্মের সামগ্রিক অখণ্ডতা বজায় রাখার জন্য, যুক্তিসঙ্গত নিরাপত্তাজনিত কারণে আমরা নির্দিষ্ট পরিস্থিতিতে আপনাকে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড হালনাগাদ বা পুনঃনির্ধারণ করতে, অথবা অন্যান্য অ্যাকাউন্ট নিরাপত্তা যাচাইকরণ ব্যবস্থা অনুসরণ করতে অনুরোধ করতে পারি।
১০.২ নিরাপত্তা ব্যবস্থার পরিবর্তন
অ্যাকাউন্ট ব্যবহারের ধরন, ঝুঁকি মূল্যায়নের ফলাফল অথবা আইনগত প্রয়োজনীয়তার ভিত্তিতে আমরা সময়ে সময়ে আমাদের অ্যাকাউন্ট নিরাপত্তা ব্যবস্থাপনার বিষয়বস্তু ও পদ্ধতিতে পরিবর্তন আনার অধিকার সংরক্ষণ করি। এ ধরনের পরিবর্তন সম্পর্কে আমরা এই গোপনীয়তা নীতি, সেবা-সংক্রান্ত বিজ্ঞপ্তি অথবা অন্যান্য যুক্তিসঙ্গত উপায়ে উপযুক্ত সময়ে আপনাকে অবহিত করব।
১১. কুকিজ
আমাদের কুকি নীতি এখানে পাওয়া যাবে: https://www.lalamove.com/en-bd/cookie-policy
১২. তৃতীয় পক্ষের লিংক
১২.১ মাঝে মাঝে, আমাদের বিবেচনায়, আমরা আমাদের ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনে তৃতীয় পক্ষের পণ্য বা সেবার লিংক অন্তর্ভুক্ত করতে পারি।
১২.২ এই তৃতীয় পক্ষের ওয়েবসাইটগুলোর নিজস্ব পৃথক গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলী আছে, যা তাদের সেবা ব্যবহারের আগে আপনাকে পর্যালোচনা করতে হবে।
১২.৩ এই তৃতীয় পক্ষের লিংকযুক্ত ওয়েবসাইট বা তাদের পণ্য ও সেবার বিষয়বস্তু ও কার্যক্রমের জন্য আমরা কোনো দায়িত্ব বা দায়বদ্ধতা নিই না।
১২.৪ আমরা আমাদের ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশনের অখণ্ডতা রক্ষা করতে চাই এবং এই তৃতীয় পক্ষের লিংক সম্পর্কে যেকোনো মতামতকে স্বাগত জানাই।
১৩. আমাদের গোপনীয়তা নীতির পরিবর্তন
১৩.১ আমরা আইনি, প্রযুক্তিগত বা ব্যবসায়িক উন্নয়নের প্রতিক্রিয়ায় সময়ে সময়ে এই গোপনীয়তা নীতি হালনাগাদ করতে পারি। যখন আমরা আমাদের গোপনীয়তা নীতি হালনাগাদ করি, তখন আমরা করা পরিবর্তনের গুরুত্বের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে আপনাকে জানাতে উপযুক্ত ব্যবস্থা নেব। প্রযোজ্য আইন অনুযায়ী যেখানে প্রয়োজন, সেখানে আমরা গোপনীয়তা নীতির যেকোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য আপনার সম্মতি নেব। এই গোপনীয়তা নীতি সর্বশেষ কবে হালনাগাদ করা হয়েছে তা এর শীর্ষে প্রদর্শিত "সর্বশেষ হালনাগাদ" তারিখ দেখে জানতে পারেন।
১৩.২ আপনার এই গোপনীয়তা নীতি নিয়মিত পর্যালোচনা করা উচিত। আমাদের ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন বা সেবা ব্যবহার চালিয়ে যাওয়ার মাধ্যমে ধরে নেওয়া হবে যে আপনি এই গোপনীয়তা নীতির পরিবর্তন বা হালনাগাদ মেনে নিয়েছেন। যদি আপনি এই ধরনের পরিবর্তন বা হালনাগাদে সম্মত না হন, তাহলে আমরা আপনাকে আমাদের অ্যাপ্লিকেশনে প্রবেশাধিকার দিতে বা আমাদের সেবা প্রদান করতে পারব না।
১৪. যোগাযোগ
১৪.১ আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার সম্পর্কিত সব মন্তব্য, প্রশ্ন, অভিযোগ, তথ্য অ্যাক্সেসের অনুরোধ বা তথ্য সংশোধনের অনুরোধ স্বাগত এবং এই ঠিকানায় পাঠাতে হবে: dpo.bd@lalamove.com
১৫. প্রত্যক্ষ বিপণন
১৫.১ যদি আমরা কোনো কোম্পানি বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করি বা সেবা প্রদান করি, তাহলে সেই সক্ষমতায় এবং সেই কোম্পানি বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যবহারের জন্য আমরা আপনার কাছে আমাদের ওয়েবসাইট, সেবা বা অ্যাপ্লিকেশন সরাসরি বিপণন করতে চাই।
১৫.২ যদি আমরা আপনার সাথে ব্যক্তিগত সক্ষমতায় যোগাযোগ করি বা সেবা প্রদান করি, তাহলে আমরা আপনার কাছে আমাদের ওয়েবসাইট, সেবা বা অ্যাপ্লিকেশন সরাসরি বিপণন করতে আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করতে চাই।
(ক) প্রত্যক্ষ বিপণনের উদ্দেশ্যে আমরা যে ধরনের ব্যক্তিগত তথ্য ব্যবহার করি:
(১) আপনার নাম;
(২) আপনার ইমেইল ঠিকানা;
(৩) আপনার ফোন নম্বর;
(৪) আপনার ঠিকানা।
(খ) আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করে আমরা যে প্রত্যক্ষ বিপণন কার্যক্রম পরিচালনা করি:
(১) নিউজলেটার ও আমাদের ব্লগের আপডেট;
(২) আমাদের ওয়েবসাইট, সেবা বা অ্যাপ্লিকেশনের প্রচার;
(৩) আমাদের আয়োজিত প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা;
(৪) আমাদের ওয়েবসাইট, সেবা বা অ্যাপ্লিকেশন সম্পর্কিত আপডেট;
(৫) আমাদের ওয়েবসাইট, সেবা বা অ্যাপ্লিকেশন সম্পর্কিত জরিপ;
(৬) অনুষ্ঠানের আমন্ত্রণ;
(৭) উৎসবের শুভেচ্ছা;
(৮) আমাদের ওয়েবসাইট, সেবা বা অ্যাপ্লিকেশনের বিজ্ঞাপন;
(৯) উপহারসহ লয়্যালটি প্রোগ্রাম।
১৫.৩ এই গোপনীয়তা নীতির অনুচ্ছেদ ১৫.২-এ বর্ণিত প্রত্যক্ষ বিপণন কার্যক্রমের জন্য আপনার সম্মতি না পেলে আমরা এই ধরনের ব্যক্তিগত তথ্য ব্যবহার করব না।
১৫.৪ আপনি যেকোনো সময় marketing.bd@lalamove.com ঠিকানায় ইমেইল করে প্রত্যক্ষ বিপণনের উদ্দেশ্যে আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার বন্ধ করার অনুরোধ করতে পারেন, অথবা আমাদের যেকোনো প্রত্যক্ষ বিপণন বার্তার উত্তরে সাবজেক্ট লাইনে “unsubscribe” লিখে রিপ্লাই করতে পারেন।
১৬. ভাষা সংস্করণ
ইংরেজি সংস্করণ এবং যেকোনো আঞ্চলিক ভাষার সংস্করণের মধ্যে কোনো অমিল থাকলে, ইংরেজি সংস্করণ প্রাধান্য পাবে।
পরিশিষ্ট ১: এখতিয়ার-নির্দিষ্ট শর্তাবলি (বাংলাদেশ)
অ্যাপের মাধ্যমে কল বা কণ্ঠস্বর/ভয়েস বার্তা ফিচার ব্যবহার করার সময় আপনি স্পষ্টভাবে স্বীকার ও সম্মতি প্রদান করছেন যে, প্ল্যাটফর্মের নিরাপত্তা বজায় রাখা, প্রতারণা প্রতিরোধ এবং বিরোধ নিষ্পত্তির উদ্দেশ্যে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে এ ধরনের যোগাযোগ রেকর্ড, লিখিত রূপান্তর এবং প্রক্রিয়াকরণ করব। আপনি যদি উল্লিখিত প্রক্রিয়াকরণে সম্মত না হন, তাহলে অনুগ্রহ করে কণ্ঠস্বর-সংক্রান্ত ফিচার ব্যবহার থেকে বিরত থাকুন এবং এর পরিবর্তে লিখিত বার্তা/টেক্সট মেসেজভিত্তিক যোগাযোগ ব্যবহার করুন।
আমাদের দ্বারা প্রত্যক্ষ বিপণনের জন্য ব্যক্তিগত তথ্যের ব্যবহার সম্পর্কে আপনাকে নিম্নলিখিতভাবে অবহিত করা হচ্ছে:
আমাদের নিজস্ব বিপণন কার্যক্রম: আমরা নিম্নলিখিত শ্রেণির সেবা, পণ্য এবং বিষয় বিপণন করতে পারি, যা আপনার জন্য প্রাসঙ্গিক হতে পারে বলে আমরা মনে করি:
(১) চাহিদা-ভিত্তিক ডেলিভারি সেবা এবং ক্রয় সংক্রান্ত সেবা ও পণ্য;
(২) রিওয়ার্ড, লয়্যালটি বা সুবিধা প্রোগ্রাম এবং সংশ্লিষ্ট সেবা ও পণ্য;
(৩) আমাদের সহ-ব্র্যান্ডিং অংশীদার এবং/অথবা অন্যান্য লালামুভ প্রতিষ্ঠানের সহ-ব্র্যান্ডিং অংশীদারদের দ্বারা প্রদত্ত সেবা ও পণ্য (এই সহ-ব্র্যান্ডিং অংশীদারদের নাম সংশ্লিষ্ট সেবা ও পণ্যের আবেদন ফর্ম এবং/অথবা বিজ্ঞাপন সামগ্রীতে পাওয়া যাবে); এবং
(৪) দাতব্য এবং/অথবা অলাভজনক উদ্দেশ্যে দান ও অবদান।
এর মধ্যে আমাদের, অন্যান্য লালামুভ প্রতিষ্ঠান এবং লালামুভের যেকোনো তৃতীয় পক্ষের অংশীদার দ্বারা প্রদত্ত সেবা, পণ্য এবং বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে, যার মধ্যে তৃতীয় পক্ষের রিওয়ার্ড, লয়্যালটি, সহ-ব্র্যান্ডিং বা সুবিধা প্রোগ্রাম প্রদানকারী, আমাদের বা যেকোনো লালামুভ প্রতিষ্ঠানের সহ-ব্র্যান্ডিং অংশীদার এবং যেকোনো দাতব্য বা অলাভজনক সংস্থা অন্তর্ভুক্ত, তবে এগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়।
আপনার ব্যক্তিগত তথ্য হংকং এবং সিঙ্গাপুরে অবস্থিত সার্ভার বা স্থানে স্থানান্তর ও সংরক্ষণ করা হবে। এছাড়াও, চীনের মূল ভূখণ্ড, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরসহ বিভিন্ন এখতিয়ারে কার্যক্রম পরিচালনাকারী আমাদের অংশীদার, সহযোগী প্রতিষ্ঠান এবং তৃতীয় পক্ষের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীরা এই তথ্য অ্যাক্সেস ও প্রক্রিয়াকরণ করবেন।